সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

৭ মার্চ দেশের ৬৬০ থানায় একযোগে আনন্দ উদযাপন করবে পুলিশ

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশের মানুষ বিস্মৃতিপ্রবণ উল্লেখ করে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, এক সময় মানুষ ভুলেই যাবে, দেশে দারিদ্র্য ছিল। আর এখন দারিদ্র্য জাদুঘরে যাওয়ার উপক্রম। ২০০৮ সালের পর থেকে বাংলাদেশের উন্নয়নে আমূল পরিবর্তন এসেছে। আমাদের এ উদযাপনে দেশবাসীকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।

শুক্রবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এদিকে আগামী ৭ মার্চ বিকেল ৩টা থেকে দেশের ৬৬০টি থানায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশ হওয়ার আনন্দ একযোগে উদযাপন করবে পুলিশ।

এই প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতির জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছে। মাত্র ৫০ বছরে এ অর্জনের কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং দেশের সব জনগণের। এ অর্জনটিকে আমরা উদযাপন করবো, কারণ এটি ১৮ কোটি মানুষের অর্জন।

আইজিপি বলেন, এছাড়া ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণ বাঙালি জাতির অন্যতম মাইলফলক। ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়। এটি আমাদের জন্য একটি বড় অর্জন।

এ দুটি অর্জন উপলক্ষে আগামী ৭ মার্চ দেশের ৬৬০টি থানায় একযোগে আনন্দ উদযাপন করা হবে জানিয়ে তিনি বলেন, এদিন পুলিশের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ অংশ নেবেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।

ওই দিন সব থানায় বিকেল ৩টায় একযোগে উদযাপন শুরু হবে। নানা আয়োজনের মধ্যে থাকবে আলোচনা সভা, প্রীতিভোজ এবং সবার মধ্যে মিষ্টিবিতরণ।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে যাওয়ার সুপারিশপ্রাপ্ত হয় বাংলাদেশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930