সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ইউটিউব থেকে সরানো হলো মিয়ানমারের ৫ টিভি চ্যানেল

আন্তর্জাতিক ডেস্ক :

ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব তাদের প্ল্যাটফর্ম থেকে মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত ৫টি টেলিভিশন চ্যানেল সরিয়ে নিয়েছে। গত ফেব্রুয়ারিতে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিক্রিয়ায় তারা এ পদক্ষেপ নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিডিনিউজ
“কমিউনিটি গাউডলাইন ও প্রযোজ্য আইন অনুযায়ী আমরা ইউটিউব থেকে বেশ কয়েকটি চ্যানেল বন্ধ করে দিয়েছি এবং অনেকগুলো ভিডিও সরিয়ে নিয়েছি,” এক প্রশ্নের জবাবে দেওয়া বিবৃতিতে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানি অ্যালফাবেটের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের এক মুখপাত্র।
এর আগে ফেসবুক কর্তৃপক্ষও তাদের প্ল্যাটফর্মে মিয়ানমারের সেনাবাহিনী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব অ্যাকাউন্ট ও পেইজ নিষিদ্ধ করেছিল।
প্ল্যাটফর্ম থেকে যে ৫টি চ্যানেল সরানো হয়েছে সেগুলোর মধ্যে রাষ্ট্র পরিচালিত মিয়ানমার রেডিও অ্যান্ড টেলিভিশনের (এমআরটিভি) পাশাপাশি সেনা নিয়ন্ত্রিত মায়াওয়াদি মিডিয়া, এমডব্লিউডি ভ্যারাইটি ও এমডব্লিউডি মিয়ানমারও আছে বলে জানিয়েছে ইউটিউব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930