সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দেশে করোনার ১ বছর

আকাশবার্তা ডেস্ক :

দেশে প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির এক বছর পূর্ণ হয়েছে আজ ৮ মার্চ। গত বছরের এই দিনে বিদেশফেরত দুই জনসহ তাদের পরিবারের এক সদস্যের প্রথম করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে সেই থেকে আজ (৮ মার্চ) পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জন। একই সময়ে আজ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৬২ জনের।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের গত এক বছরের (২০২০-২০২১) তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১৯টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হচ্ছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৮টি, জিন-এক্সপার্ট ২৯টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৭২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৩২ হাজার ২১৩টি।

এদিকে করোনা প্রতিরোধে চলতি বছরের (২০২১) ২৭ জানুয়ারি দেশে প্রথম টিকাদান কর্মসূচি শুরু করা হয়। এরপর গণহারে টিকাদান কার্যক্রম শুরু হয় ৮ ফেব্রুয়ারি থেকে। সেই থেকে আজ পর্যন্ত দেশে টিকা নিয়েছেন ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন। মোট টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২৪ লাখ ২০ হাজার ৮৫৩ জন এবং নারী ১৩ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন। এ পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে ৮৪৮ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০