সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বিশ্বে বাংলাদেশের ‘ব্র্যান্ড ইমেজ’ তুলে ধরবে সিএনএন?

আকাশবার্তা ডেস্ক :

বিশ্বে বাংলাদেশের প্রচারণা চালানোর জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন ইন্টারন্যাশনাল কমার্শিয়ালকে (সিএনএনআইসি) নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

গত ২২ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি প্রস্তাবনা সরকারের কাছে পাঠিয়েছে সিএনএনআইসি। সিএনএনআইসি’এর একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে বলে উল্লেখ করেছে ইংরেজি দৈনিক ডেইলি স্টার।

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় বিশ্বে বাংলাদেশের “ব্র্যান্ড ইমেজ” তৈরিতে সিএনএন’এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবনাও দেওয়া হয়েছে চিঠিতে।

সিএনএনআইসি’র কাছ থেকে এই প্রস্তাবনা পাওয়ার চার দিন পরেই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

চিঠি অনুযায়ী, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২১ সাল বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দু’টি বিষয়কে মাথায় রেখে বাংলাদেশের প্রচারণার প্রস্তাব এনেছে সিএনএনআইসি।

পাশাপাশি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের পূর্বপরিকল্পনা রয়েছে সরকারেরও।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930