বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে প্রতারণা, যুবক গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :
নেত্রকোনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মো. আলম মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে জেলা শহরের সাতপাই রেলক্রসিং এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে তা বাজারে ছাড়ার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আলম মিয়ার বিরুদ্ধে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আলম মিয়া প্রায় চার বছর ধরে শহরের সাতপাই রেলক্রসিং এলাকায় ‘আইকন কম্পিউটার ট্রেনিং সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠান চালান। সেখানে প্রশিক্ষণ নিতে আসা নারীদের প্রথমে তিনি প্রেমের ফাঁদে ফেলেন। একপর্যায়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে গোপন ক্যামেরায় তা ভিডিও ধারণ করতেন। এরপর তিনি ওই ভিডিও বাজারে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। এ বিষয়ে পুলিশের কাছে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

নেত্রকোনা মডেল থানা সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা-পুলিশ ওই প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। এ সময় একটি কম্পিউটার, একটি মুঠোফোন এবং তিনটি সিডি জব্দ করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমীন বাদী হয়ে ওই দিন রাতেই তাঁর বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। তাঁর কাছ থেকে জব্দ করা সিডিতে এর প্রমাণও মিলেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০