সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

পাপুলের আসনে নয়ন, এলাকাবাসীর উচ্ছ্বাস

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণার পর ওই আসনে উপ-নির্বাচনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

শনিবার (১৩ মার্চ) আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়।

তবে তাকে মনোনয়ন দেয়ার খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ শত শত মানুষ উচ্ছ্বাস প্রকাশ করে। এ সময় তারা নয়নকে দলীয় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

এই প্রসঙ্গে মনোনয়ন প্রার্থী নয়ন জানান, সব মানুষের দোয়া ও আন্তরিক ভালোবাসায় প্রিয় নেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমাকে নৌকা প্রতীক দেয়ায় প্রধানমন্ত্রীসহ আমার প্রাণের সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এর আগে, গত ৩ মার্চ লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৯ মার্চ মনোনয়ন বাছাই ও ২৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহার। ১১ এপ্রিল আসনটিতে ভোট হবে ইভিএমে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০