সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চট্টগ্রামের আলোচিত ‘লেডি গ্যাং লিডার’ সিমি আটক

আকাশবার্তা ডেস্ক :

চট্টগ্রাম মহানগরীর আলোচিত লেডি গ্যাং লিডার তাহমিনা সিমি নামের এক কিশোরীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ মার্চ) তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মিজানুর রহমান।

এর আগে, সিমির পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে এক কিশোরীকে পতেঙ্গা নেভাল বিচে অমানবিক মারধর এবং হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ওই ঘটনার পরপরই পুলিশ গ্যাং লিডার কিশোরীকে শনিবার আটক করে।

এদিকে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, তাহমিনা সিমি দীর্ঘদিন ধরে গ্যাং লিডার হিসেবে পরিচিত। অভিযোগ আছে, সে গত বছরের ২৪ আগস্ট এক বাসায় ঢুকে অন্য এক তরুণীকে মারধর করেছিলেন। পরে ওই তরুণীর মামলায় দুই সহযোগীসহ আটক হন সিমি। এরপর বেশ কয়েকদিন কারাগারে থেকে জামিন পায় সে। সর্বশেষ গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সিমি ও তার গ্রুপের আরও একটি অপকর্মের ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, পতেঙ্গা নেভাল বিচ এলাকায় সিমি তার এক পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে এক কিশোরীকে অমানবিকভাবে মারধর করে এবং তাকে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার পর পুলিশ শনিবার তাহমিনা সিমিকে আটক করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930