সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

মাদরাসা প্রধানদের সতর্ক করেছেন হাইকোর্ট

আইন আদালত ডেস্ক : 

শিশু শিক্ষার্থীদের শাসন করার বিষয়ে সকল মাদরাসার প্রধানদের সতর্ক করেছেন আদালত।

রোববার (১৪ মার্চ) চট্টগ্রামের হাটহাজারীতে এক মাদরাসায় আট বছর বয়সী শিশু শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এতে সন্তোষ প্রকাশ করেছেন হাইকোার্ট।

শুনানির নির্ধারিত দিনে হাইকোর্টের বিচারপতি নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এসব পর্যবেক্ষণ দেন। বিষয়টি আদালতের পর্যবেক্ষণে থাকবে বলেও মন্তব্য করেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার জানান, শিশু নির্যাতনের ঘটনায় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরে চট্টগ্রামের মাদরাসার শিশু নির্যাতনের ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানাতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিকে) ১১ মার্চ নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

সেটি শুনানির জন্য রোববার (১৪ মার্চ) দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনার পর তার বাবা-মা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করতে রাজি হননি। পরে পুলিশ বাদি হয়ে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর তাকে গ্রেফতার করা হয় এবং মাদ্রাসা থেকেও বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে শিশুটির গ্রামের বাড়িতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবর ও ভিডিও রাষ্ট্রপক্ষ থেকে আদালতের নজরে আনলে স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন হাইকোর্ট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930