সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুর-২ উপ-নির্বাচন : নয়নকে হাজারো নেতাকর্মীর বরণ

নিজস্ব প্রতিবেদক :

পাপুলের সেই আলোচিত লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে ফুলের নৌকা হাতে তুলে দিয়ে নুরউদ্দিন চৌধুরী নয়নকে বরণ করে নিলেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে দলীয় সভানেত্রীর চিঠি নিয়ে লক্ষ্মীপুর পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী বিভিন্নস্থানে পথসভার মাধ্যমে তাকে বরণ করে নেন। তৃণমুল থেকে বেড়ে উঠা এ রাজনৈতিক নেতা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সকাল থেকে বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে লক্ষ্মীপুর-চাঁদপুর সীমান্তে তাকে বরণ করতে অবস্থান নেয় দলের সর্বস্তরের নেতাকর্মীরা।

দুপুরে রায়পুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী নূরউদ্দিন চৌধুরী নয়ন। এসময় লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনকে বিগতদিনে অবহেলিত ছিল বলে আখ্যা দিয়ে আগামীদিনে সরকারি সকল বরাদ্দ বাড়ানোর দাবি জানান। একইসঙ্গে আগামী ১১ এপ্রিল প্রতিদ্বন্দ্বিতামূলক সুষ্ঠু ভোট অনুষ্ঠানের মাধ্যমে শক্তভাবে নৌকা প্রতীককে বিজয় করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি মানবপাচার মামলায় কাজী শহিদ ইসলাম পাপুলকে সাজা দেয় কুয়েতের একটি আদালত। এরপর ২২ ফেব্রুয়ারি পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। গত ৩ মার্চ ওই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ও ১৯ মার্চ যাচাই বাছাই আর ১১ এপ্রিল ভোট অনুষ্ঠানের কথা রয়েছে। এ আসনে নৌকার প্রার্থী ছাড়াও জাতীয় পার্টি থেকে শেখ ফয়িজ উল্লাহ শিপনকে লাঙ্গল প্রতীকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে বলে জানা যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০