সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

জাতীয় বিশ্ববিদ্যালয় : মাস্টার্স ভর্তির মেধা তালিকা প্রকাশ ১৩ জুন

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তির মেধা তালিকা ১৩ জুন প্রকাশ এবং ১৬ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

ভর্তি কার্যক্রমে এল এল বি ১ম পর্ব, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ও এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সসমূহের মেধা তালিকা প্রকাশিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, ওইদিন বিকেল ৪ টা থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে। SMS এর জন্য মেসেজ অপশনে গিয়ে nuatpmroll no লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল জানা যাবে এবং রাত ৯ টায় ওয়েবসাইট www.nu.edu.bd/admissions থেকে জানা যাবে।

অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১৫ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930