সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চরশাহীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছে যুবলীগ

নিজস্ব প্রতিবেদক :

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়ন যুবলীগ। এ উপলক্ষে বুধবার কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এরআগে ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের বিভিন্ন স্তরের নেতারা।
১২নং চরশাহী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা রেজাউল করিম রিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেদোয়ান হোসেন, সাইফুল ইসলাম রোমান ও আমির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট শামসুল হক সামছু, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম রাজু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিঙ্কু, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি তাজুল ইসলাম ইমাম, দপ্তর সম্পাদক আবু সিদ্দিক মুন্না।

এছাড়াও উপস্থিত ছিলেন- ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তফা দুলাল, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান মিলাদ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সোলায়মান, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন বিপ্লব, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন চৌধুরী পলাশ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রোমান, মহিলা আওয়ামীলীগের নেত্রী রাসেদা আক্তার ও ইউপি সদস্যা শামসুন্নাহার প্রমুখ।

এছাড়াও চরশাহী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930