বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দারুণ সুখবর পেতে যাচ্ছে নিয়োগ বঞ্চিত সেই ২৫৩ শিক্ষক!

আকাশবার্তা ডেস্ক :

এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) আয়োজিত ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে নিয়োগবঞ্চিত ২৫৩ জনকে শূন্য পদে নিয়োগ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। শিক্ষা সচিবসহ (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) সংশ্লিষ্ট সাতজনকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১৮ মার্চ) এ রুল জারি করেন।

মো. সুমন, মো. সাইফুল্লাহ্, কামরুন নাহার, জেসমিন আক্তারসহ ২৫৩ জনের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়।

আবেদনকারীদেরপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল নাছিমুল ইসলাম।

এর আগে, ২০১৭ সালের ১৪ ডিসেম্বর এক রায়ে ৯০ দিনের মধ্যে একটি জাতীয় মেধা তালিকা করতে এনটিআরসিএ-কে নির্দেশ দেন হাইকোর্ট। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) এ অনুযায়ী সংশ্লিষ্টদের সনদ দিতে বলা হয়।

ওইসময় বলা হয়, এনটিআরসিএ নিয়োগের উদ্দেশ্যে যদি কোনো সুপারিশ করে তবে তা ৬০ দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সনদধারীদের নিয়োগ না হওয়া পর্যন্ত সনদ বহাল থাকবে। ওইসময় হাইকোর্ট মোট ৭ দফা নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় ১৩তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা নিয়োগের জন্য আদালতের দারস্থ হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০