শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

রায়পুরে স্কুল-মাদ্রাসায় নবম শ্রেণির রেজিষ্ট্রেশনে অতিরিক্ত অর্থ আদায়

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন মাধ্যামিক বিদ্যালয় ও মাদ্রাসায় প্রধান শিক্ষকদের বিরুদ্ধে নবম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে রেজিষ্ট্রেশনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। সূত্রে জানা যায়, কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতায় মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে নবম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিষ্ট্রেশনের জন্য নির্ধারিত ফি’ ১৭৫ টাকা। কিন্তু উপজেলার ৪৭টি মাধ্যামিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলো নির্ধারিত ফি’ থেকেও অতিরিক্ত অর্থ আদায় করছেন। এতে নিন্ম-মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী ও অভিভাবকরা ধারকার্জ করে রেজিষ্ট্রেশন করতে বাধ্য হচ্ছেন।

সরেজমিনে জানা যায়, ছাত্রছাত্রীদের কাছ থেকে ৫০০-৭০০ টাকা হারে রেজিষ্ট্রেশন ‘ফি’ নেওয়া হচ্ছে। টাকা নেওয়ার পর ছাত্রছাত্রীদের কোনো রশিদও দিচ্ছেন কর্তৃপক্ষ।

সূত্রে জানা যায়, রায়পুর মার্চ্চেন্টস একাডেমীর নবম শ্রেণির ২৪৮ জন শিক্ষার্থীর কাছ থেকে ৫০০ হারে রেজিষ্ট্রেশন ফি’ নেওয়া হয়েছে। পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৪৯ এবং এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ১৭৫ জন শিক্ষার্থীর কাছ থেকে এ অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া হয়। অন্যান্য স্কুল ও মাদ্রাসায় একই কায়দায় অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে।

সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানরা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ স্বীকার করে বলেন, অনলাইন ফি’সহ কিছু টাকা বাড়তি টাকা নেওয়া হচ্ছে যাতায়াত খরচসহ আনুসঙ্গিক খরচের জন্য।

কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, রমজান মাসে এমনিতেই খরচ বেশি। তাছাড়া স্কুলের কোচিংয়ের জন্য ৫০০ টাকা দিতে হয়। আবার নতুন করে রেজিষ্ট্রেশন ফি’ ৫০০-৭০০ টাকা। যা আমাদের পক্ষে কোনভাবেই দেওয়া সম্ভব হচ্ছেনা।

এ বিষয়ে কথা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন বলেন, আপনাদের মাধ্যমে রেজিষ্ট্রেশনে অতিরিক্ত ‘ফি’ নেওয়ার কথা জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১