সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে বীরমুক্তিযোদ্ধা ও শিক্ষকদের সংবর্ধনা

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন উত্তরজয়পুর ইউপির পালপাড়া ডি.এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র-ছাত্রী মিলনমেলা ফোরামের উদ্যোগে স্থানীয় একজন শহীদ বীরমুক্তিযোদ্ধা, ১০জন মরনোত্তর বীরমুক্তিযোদ্ধা, ৬জন বীরমুক্তিযোদ্ধা ও ১০জন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ৯জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

ছাত্র-ছাত্রী মিলনমেলা ফোরামের সভাপতি এমকেএম ফখরুল ইসলাম পেয়ারুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের আহ্বায়ক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আবুল কাশেম চৌধুরী, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, উত্তরজয়পুর ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী তোফাজ্জল হোসেন, সাবেক প্রধান শিক্ষক কামাল উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থী ফাহিম হোসাইন নিঝুম, আবু বকর ছিদ্দিক, হাসিব বিন ফয়সালসহ সাবেক অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন সোহেল এবং আবদুস সালাম মাসুদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930