সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

দাবি পূরণ না করলে কঠোর কর্মসূচির হুমকি বাবুনগরীর

আকাশবার্তা ডেস্ক :

হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলামের অপসারণ ও নিহত হেফাজত কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, দাবি পূরণ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

রোববার (২৮ মার্চ) বিকাল ৩টায় হাটহাজারী মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান।

জুনায়েদ বাবুনগরী বলেন, শুক্রবার জুমার নামাজের পর হেফাজত নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। এ সময় কোনও উস্কানি ছাড়াই পুলিশ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া হেফাজত নেতাকর্মীদের গুলি ছুড়ে। হেফাজত নেতাকর্মীদের ওপর এই পুলিশি হামলায় হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন। এই ঘটনায় আমরা তাকে প্রত্যাহার দাবি করছি। তাকে প্রত্যাহার করে নিতে হবে।

তিনি আরও বলেন, হাটহাজারীতে নিহত চারজনসহ এই পর্যন্ত সারা দেশে ১৬জন হেফাজত নেতাকর্মী মারা গেছেন। এসব ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আর যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। গত দুদিনে যাদের গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। অন্যথায় হেফাজতে ইসলাম সামনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সারাদেশের হেফাজত নেতাকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে এসব কর্মসূচি দেওয়া হবে।

হরতাল কর্মসূচি সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে জুনায়েদ বাবুনগরী বলেন, অনেক দিন পর দেশে হরতাল কর্মসূচি পালিত হয়েছে। দেশবাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে হেফাজতে ইসলামের এই কর্মসূচি সফল হয়েছে। যারা মাঠে থেকে হরতাল কর্মসূচি সফল করেছে, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।

হরতাল শেষে হেফাজতের শুরা কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলেও জানান জুনায়েদ বাবুনগরী।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে বিক্ষোভে চারজন নিহতের ঘটনায় রোববার (২৮ মার্চ) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। পরে তা সোমবার (২৯ মার্চ) পর্যন্ত বাড়ানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930