সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

রাইড শেয়ারিং বন্ধ

আকাশবার্তা ডেস্ক :

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী দুই সপ্তাহের জন্য রাইড শেয়ারিং সার্ভিস বন্ধের নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (৩১ মার্চ) বিআরটিএ’র উপপরিচালক (প্রকৌশল শাখা) বিমলেন্দু চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে।

বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) (উপ-সচিব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আজ এই সংক্রান্ত একটি অফিস আদেশে রাইড শেয়ার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিআরটিএর অফিস আদেশে বলা হয়েছে, সরকারের দেওয়া ১৮টি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যেই আগামী দুই সপ্তাহ মোটরসাইকেলে যাত্রী পরিবহন করা যাবে না। করোনা সংক্রমণ ঠেকাতে আপাতত দুই সপ্তাহ রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধ থাকবে।

এর আগে করোনার সংক্রমণ রোধে সরকার নতুন করে ১৮টি নির্দেশনা দিয়েছে। এর আলোকে গণপরিবহনে ৫০ শতাংশ সিট খালি রেখে যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি ট্রেনে ও লঞ্চে অর্ধেক যাত্রী বহন করার নির্দেশনা দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930