সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে তারাবির নামাজের পর মসজিদের ইমাম সমর্থকদের হামলায় মুসল্লী নিহত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে নামাজ শেষে নিয়মানুযায়ী ইমামের মোনাজাত না দেওয়াকে কেন্দ্র করে ইমাম সমর্থক প্রতিপক্ষের হামলায় এক মুসল্লী নিহত হয়েছেন। নিহত ওই মুসল্লীর নাম নুর হোসেন। এ সময় নুর হোসেনের বড় ভাই জাকির হোসেনকেও পিটিয়ে আহত করা হয়। শনিবার (১০ জুন) সকালে মসজিদ থেকে ইমাম মো. আল আমিনকে আটক করেছে পুলিশ।

এরআগে শুক্রবার তারাবি’র নামাজের পর সদর উপজেলার মধ্য কালিরচর গ্রামের মনছুর আহমদ জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহত নুরহোসেন ওই গ্রামের মৃত রফিক উল্লাহর ছেলে।

হামলার ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় নুরহোসেনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টায় তার মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, কালিরচর গ্রামের মনছুর আহমদ জামে মসজিদের ইমাম মো. আল আমিন নামাজের পর অন্যান্য ইমামদের মতো মোনাজাত ধরেন না। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শুক্রবার জুম্মার নামাজের পর ইমামকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে ইমাম উত্তেজিত হয়ে তাকে মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় ইমাম ও মসজিদ কমিটির দুইপক্ষই বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এর জের ধরে রাতে তারাবি’র নামাজের পর ইমামের পক্ষ নিয়ে স্থানীয় দেলোয়ারসহ কয়েকজন মাথায় লাল ফিতা বেঁধে নুরহোসেন ও জাকির হোসেন নামের দুই ভাইকে বেধড়ক মারধর করেন।

গুরুত্বর আহত নুরহোসেনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তির পর শনিবার সকালে তিনি মারা যান।

অভিযুক্ত ইমাম মো. আল আমিন চাঁদপুর জেলার বিশ্বপুর গ্রামের মো. দুলালের ছেলে বলে জানা গেছে।

এদিকে নিহত নুরহোসেনের স্ত্রী জেসমিন আক্তার, মেয়ে মিতু আক্তার ও ছেলে রুবেল এই হত্যাকান্ডের বিচার দাবি করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নুর হোসেনের মরদেহ ঢাকা থেকে নিয়ে আসলে ময়নাতদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এ ঘটনায় মসজিদের ইমামকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930