বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সব রেকর্ড ভেঙে দেশে সর্বোচ্চ রোগী শনাক্ত, মৃত্যু ৫০

আকাশবার্তা ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ১৫৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬৮৩০ জন। এটাই একদিনে সর্বোচ্চ। মোট শনাক্ত ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২৪৭৩জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন সুস্থ হয়ে উঠেছেন।

শুক্রবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ২২৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৯৩টি নমুনা সংগ্রহ এবং ২৯ হাজার ৩৩৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৭লাখ ২৮ হাজার ১১৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার (১ এপ্রিল) দেশে আরও ৬ হাজার ৪৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫৯ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০