সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে কিশোরী স্কুলছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শোবার রুমের জানালার সাথে গলায় ওড়না পেঁছানো ঝুলন্ত অবস্থায় নুসরাত জাহান মারিয়া নামের এক স্কুলছাত্রীর মরদেহ শুক্রবার রাত ৮টার দিকে উদ্ধার করেছে পুলিশ। এসময় লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, চন্দ্রগঞ্জ থানার ওসি একে ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। চন্দ্রগঞ্জ উত্তর বাজারের পোষ্ট অফিস সংলগ্ন মহিনের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রী নুসরাত স্থানীয় পাঁচপাড়া গ্রামের আহম্মদ আলী পাটোয়ারী বাড়ির কুয়েত প্রবাসী মো. শাহজাহানের মেয়ে ও ইব্রাহিম বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তারা ওই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। পুলিশের ধারণা- হয়তো খেলারচ্ছলে মেয়েটি গলায় ফাঁসি দিতে গিয়ে মারা যায়।

নিহত স্কুলছাত্রী নুসরাতের মা’ মরিয়ম বেগম জানিয়েছেন, ৬ বছর বয়সী একমাত্র ছেলে ও মেয়ে নুসরাতকে নিয়ে তিনিসহ একসাথে দুপুরের খাওয়া খান। এরপর বিকেল ৩টার দিকে মেয়েটি তার রুমে ঘুমাতে যায়। এদিকে মা’ মরিয়ম বেগমও ছেলেকে নিয়ে তাদের রুমে ঘুমিয়ে পড়েন। বিকেল সাড়ে ৫টার দিকে নুসরাতকে ডাকতে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। মেয়েটির কোনো সাড়া শব্দ নেই। পরে বাইরে থেকে জানালা দিয়ে দেখেন মেয়েটি ওড়না দিয়ে জানালায় ঝুলে আছে। এরপর পুলিশ এসে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। তবে পরিবারে কারো কোনো অভিযোগ না থাকায় স্থানীয় চেয়ারম্যান নুরুল আমিনের উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক জানিয়েছেন- দরজা ভেতর থেকে আটকানো থাকায় এটি আত্মহত্যা হিসেবেই মনে হচ্ছে। মেয়েটির মা’সহ পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031