সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

গাদ্দাফির ছেলে আল-সাইফের ‘রাজক্ষমায়’ কারামুক্তি

আন্তর্জাতিক ডেস্ক ;

লিবিয়ার প্রয়াত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল-ইসলাম মুক্তি পেয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইফকে রাজক্ষমার মাধ্যমে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে আবু বকর আল-সিদ্দিক ব্যাটালিয়ন নামে একটি সশস্ত্র বাহিনী।স্থানীয় সময় শুক্রবার সাইফকে মুক্তি দেওয়া হয়।

২০১১ সালের নভেম্বরে লিবিয়ার একটি মরুভূমি থেকে গ্রেফতার করা হয় সাইফকে। ছয় বছর ধরে তিনি উত্তর-পশ্চিম লিবিয়ার জিনতান শহরে বন্দি ছিলেন।

স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের বাইদা শহরে আত্মীয়স্বজনদের সঙ্গে অবস্থান করছেন সাইফ। তবে মুক্তি পাওয়ার পর গাদ্দাফিপুত্রকে জনসমক্ষে দেখা যায়নি।

এর আগে লিবিয়ার পশ্চিম অঞ্চলে ক্ষমতাধীন জাতিসংঘ সমর্থিত সরকার সাইফকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। ২০১৫ সালে ত্রিপোলি শহরের একটি আদালত থেকে ওই দণ্ডাদেশ ঘোষণা করা হয়। তবে দেশটির পূর্বাঞ্চলের সরকার তাঁকে ক্ষমা করার ঘোষণা দেয়। লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধেই সাইফকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে আবু বকর আল-সিদ্দিক ব্যাটালিয়ন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031