বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

‘নিষেধাজ্ঞা না মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ব্যবস্থা’

আকাশবার্তা ডেস্ক :

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মন্ত্রী পরিষদে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান যাতে বন্ধ রাখা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হলে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মন্ত্রী পরিষদে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান যাতে বন্ধ রাখা হয়। এরই মধ্যে এ বিষয়ে পুলিশ প্রশাসনকে নির্দশেনা দেওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) থেকেই বিষয়টি মনিটরিং করা হবে। যারাই নির্দেশনা না মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কওমী মাদ্রাসার প্রসঙ্গে তিনি বলেন, কওমী শিক্ষার সর্বোচ্চ ডিগ্রীকে সরকার সম্মান দিয়ে মাস্টার্সের সমমর্যাদা দিয়েছে। তারপরও তারা যদি বিশৃঙ্খলা করে তাহলে বিষয়টি পুনরায় বিবেচনা করে দেখতে হবে।

এর আগে নিজে ভ্যাকসিন নিয়ে চট্টগ্রামে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আখতার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১