সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ক্ষতিগ্রস্ত ১২জন দোকানঘরের মালিক ও ১২জন ভাড়াটিয়া ব্যবসায়ীর মাঝে সোমবার বিকেলে (১২ এপ্রিল) এই অনুদান তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন, স্থানীয় চেয়ারম্যান মো. নুরুল আমিন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলী করিম ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ প্রমুখ।

সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব অনুদান প্রদান করা হয়েছে। অনুদান প্রাপ্তদের মধ্যে ১২জন ঘরমালিককে ৬ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকার চেক ও ২ বান্ডিল ঢেউটিন এবং ভাড়াটিয়া দোকান মালিকদের ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এসময় জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোসেন আকন্দ বলেন- চন্দ্রগঞ্জে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাবনা পাঠিয়েছি। আশা করি অদূর ভবিষ্যতে এখানে একটি ফায়াস সার্ভিস স্থাপিত হবে। জেলা প্রশাসক আরো বলেন- ১৪ এপ্রিল থেকে সারাদেশে কঠোরভাবে লকডাউন চলবে। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং সরকারের লকডাউন বাস্তবায়নে প্রশাসনকে সহায়তা করবেন।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল শনিবার ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। এতে অন্ততপক্ষে এক কোটি টাকারও বেশি ক্ষতিসাধিত হয় ব্যবসায়ী ও দোকানঘর মালিকদের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031