রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

আজ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু

আন্তর্জাতিক ডেস্ক :

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যাবেলায় সৌদি আরবের সর্বোচ্চ আদালত থেকে এ বিষয়ক ঘোষণা দেওয়া হয়।

পাশাপাশি সৌদি বাদশাহ সালমান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, দেশের নাগরিক ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

এদিকে, পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষে দেশ ও বিশ্ববাসীর জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান।

শুভেচ্ছাবর্তায় তিনি বলেন, ‘বছর ঘুরে আবারও পবিত্র রমজান মাস আমাদের সামনে উপস্থিত হয়েছে। এমন এক সময়ে আমরা এই মাসটি পালন করতে যাচ্ছি, যখন করোনা মহামারিতে বিশ্ব পর্যুদস্ত অবস্থায় আছে।’

তিনি আরও বলেন, ‘বৈজ্ঞানিক উপায়ে যদি মহামারি নিয়ন্ত্রণের চেষ্টা না করা হতো, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিত। আমরা পরম করুণাময়কে এজন্য ধন্যবাদ জানাচ্ছি।’

বিশ্বজুড়ে করোনা আবহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো রমজান পালন করছেন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা। এজন্যও রয়েছে বেশ কিছু নির্দেশনা।

এ বিষয়ে সৌদি আরবের সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, রমজান মাসে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কিছু বিধি-নিষেধ জারি করেছে সরকার। সেই অনুযায়ী, মদিনায় মসজিদে নবী বা নবী মসজিদে নামাজ আদায় করতে হলে অবশ্যই করোনা টিকা নিতে হবে।

পাশাপাশি, এই মাসে যারা মক্কার কাবা শরীফে উমরাহ পালন করতে ইচ্ছুক, তাদের অবশ্যই অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। উমরাহর উদ্দেশে কাবায় উপস্থিত কোনো ব্যক্তির কাছে যদি অনুমতিপত্র না থাকে সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।

এছাড়া জনসমাগমপূর্ণ স্থানে ইফতার, সেহেরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিরুৎসাহিত করা হয়েছে ইতি’কাফও।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১