সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে লকডাউনে মোড়ে মোড়ে চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও চলছে কঠোর লকডাউন। ৮দিনের এই লকডাউন বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হয়ে চলবে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। লকডাউনে লক্ষ্মীপুরে সকাল থেকে বন্ধ রয়েছে সরকারি বেসরকারি কার্যালয়। খাবার ও ওষুধের দোকান ব্যাতিত খোলা হয়নি শপিংমল, বিপনীবিতান, কসমেটিকসসহ বিভিন্ন দোকানপাট। তবে তালাবদ্ধ দোকানগুলোর সামনে দোকানিদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এদিকে লকডাউন বাস্তবায়নে জনগণকে চলাচলে বিধিনিষেধ মানতে বাধ্য করতে ভোর থেকেই মাঠে রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শহরের প্রধান সড়কসহ মোড়ে মোড়ে পুলিশের গোয়েন্দা বিভাগের লোকজনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। এসময় লক্ষ্মীপুর চকবাজার এলাকায় বিনাকারণে রাস্তায় বের হওয়ায় কয়েকটি ব্যাটারি চালিত অটোরিকশাকে সাময়িক সময়ের জন্য আটকে রাখতে দেখা যায়।

চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, করোনা প্রতিরোধে ও সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যেই মাঠে কাজ চলছে। খাদ্যসামগ্রী ও জরুরী ওষুধপত্র সরবরাহ ছাড়া কাউকেই এ লকডাউনে চলতে দেওয়া হচ্ছে না বলে জানান তারা।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গফফার বলেন, ক্রমেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউনে সাড়া দিয়ে সবাইকে বাড়িতে অবস্থান করতে হবে। খুব প্রয়োজন না হলে বাইরে বের হওয়া যাবে না। জরুরী প্রয়োজনে মাস্ক পরে ঘর থেকে বের হতে হবে।

প্রসঙ্গত, সবশেষ মঙ্গলবারের (১৩ এপ্রিল) করোনা পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুরে ১৬ জনের পজিটিভ এসেছে। এরমধ্যে সদর উপজেলায় ১০, রামগঞ্জে ৫ ও কমলনগরে একজন। করোনা আক্রান্ত ২০৬ জনের মধ্যে ৬ জন সদর হাসপাতাল, একজন ঢাকা হাসপাতালে ও ১৯৬ জনকে হোম আইসোলেয়েশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031