সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ঢাকা-১৪ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী হতে চান ডিপজল

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা-১৪ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী হতে চান জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সদ্যপ্রয়াত সাংসদ আসলামুল হক ডিপজলের ছোটবেলার বন্ধু। তার অসমাপ্ত কাজগুলো করার জন্য এই শূন্য আসনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ঢালিউড অভিনেতা।

ডিপজল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা যদি আমাকে ঢাকা-১৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন, আমার এলাকার মানুষের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। আমি আমার সবকিছুর বিনিময়ে মানুষের সেবা করতে চাই। আমার বন্ধু আসলামুল হক অকালে না ফেরার দেশে চলে গেল, তার জন্য হলেও আমি মিরপুরের এই আসন থেকে নির্বাচন করতে চাই।

এর আগেও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় করেছিলেন ডিপজল। তখন আসলামুল হক নৌকার টিকিট পেয়েছিলেন।

গত ৪ এপ্রিল স্ট্রোক করে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আসলামুল হক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930