সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

জরুরি বৈঠকে বসছেন হেফাজত নেতারা

আকাশবার্তা ডেস্ক :

সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ সারাদেশে বিভিন্ন সারির নেতাদের গ্রেপ্তারের পর জরুরি বৈঠকে বসতে যাচ্ছে হেফাজতে ইসলামের নেতারা। রোববার (১৮ এপ্রিল) ইফতার শেষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাটহাজারী মাদরাসার এক হেফাজত নেতা জানান, অনলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে, তা জানা যায়নি।

সূত্রমতে, মোদির বাংলাদেশে আগমন ঘিরে বিক্ষোভের পর থেকে হেফাজতের ওপর চড়াও হয়েছে সরকার। প্রথমে কর্মীদের, পরে স্থানীয় থেকে মধ্যম সারির নেতাদের এবং সর্বশেষ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করছে সরকার।

ধারণা করা হচ্ছে, এ পরিস্থিতিতে দলের করণীয় কী হতে পারে, তা নিয়ে আলোচনা হবে। হেফাজত কি সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে, নাকি সমঝোতার মাধ্যমে সাম্প্রতিক সময়ের ধকল সামলাবেন- সেসব বিষয়ে আলোচনা হতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930