সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ভাসানচর নিয়ে আল জাজিরার প্রতিবেদন মিথ্যা : পররাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

ভাসানচর বিষয়ে আল জাজিরার সর্বশেষ প্রতিবেদনকে ‘মিথ্যা’ বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। প্রতিবেদনটি ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এবং এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতি প্রতিহিংসার একটি অংশ বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ইউএনবিকে বলেন, ‘তারা প্রথম দিন থেকেই এটি করছে। তাদের উদ্দেশ্য মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা। এটি যেকোনো মুসলিম সরকারের প্রতি আল জাজিরার প্রতিহিংসাপরায়ণ দৃষ্টিভঙ্গি। বিশেষত যেসব দেশ ভালো করছে তাদের বিরুদ্ধে।’

এর আগে আল জাজিরার এক প্রতিবেদনে সাহায্য সংস্থাগুলোকে সতর্ক করে বলা হয়, ঘূর্ণিঝড়ের মৌসুম সন্নিকটে, সেইসাথে ভাসানচরের একদল রোহিঙ্গা শরণার্থী তীব্র ঝড়ের কবলে পড়ে আটকা পড়তে পারে এবং সেখানে খাদ্য সংকট দেখা দিতে পারে।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেদনে কিছু ব্যক্তির সাক্ষাৎকার নেয়া হয়েছে এবং তাদের মুখ ঢাকা ছিল। মিথ্যা খবর প্রচারই তাদের কাজ। সুতরাং, এ সম্পর্কে কিছু বলার নেই।

অন্যদিকে ভাসানচরের প্রযুক্তিগত দলের পর্যবেক্ষণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের পর্যবেক্ষণ খুব ভালো ও ইতিবাচক। সংক্ষেপে, তারা একটি ইতিবাচক পর্যবেক্ষণ দিয়েছে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930