সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

এবার হেফাজত ও খেলাফতের দুই নেতা গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

হেফাজত ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, ঢাকা মহানগর সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর আল্লামা খুরশিদ আলম কাসেমীকে এবং খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২১ এপ্রিল) বিকেলে খুরশিদ আলম কাসেমীকে মোহাম্মদপুরের বাসা থেকে ডিবির একটি টিম গ্রেপ্তার করেছে। এছাড়া শরাফত হোসাইনকে বিকাল ৫টার দিকে মিরপুর থেকে গ্রেপ্তার করেছে ডিবির অন্য একটি টিম। তিনি মামুনুল হকের ঘনিষ্ট ছিলেন বলে দাবি করছে ডিবি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, খুরশিদ আলম কাসেমীকে তার মোহাম্মদপুরের বাসা থেকে এবং শরাফত হোসাইনকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জেনেছি, মুফতি শরাফত হেফাজতের ইসলামের নেতা মামুনুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930