রবিবার ১৪ই জুন, ২০২৬ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

২৬ এপ্রিল থেকে খুলছে দোকান-শপিংমল

অর্থ বাণিজ্য ডেস্ক :

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন জানিয়েছেন, আগামী ২৬ এপ্রিল (সোমবার) থেকে দোকান-শপিংমল খোলা হবে।

তিনি গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (২২ এপ্রিল) বাণিজ্য সচিব ও মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে আলাপের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

দোকান মালিক সমিতির সভাপতি বলেন, আগামী রোববার (২৫ এপ্রিল) আমাদের একটা সুসংবাদ হবে। এর ভিত্তিতে সোমবার (২৬ এপ্রিল) থেকে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারবো। আজকে (২২ এপ্রিল) বাণিজ্য সচিব আমাকে ডেকে নিয়েছেন। তার সঙ্গে এবং মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের সঙ্গে কথা বলে এসেছি। তারা আমাদের ইঙ্গিত দিয়েছেন, রোববার আমরা একটা সুসংবাদ পাব।

এর আগে গত ১৮ এপ্রিল (রোববার) ঢাকায় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি।  তখন তারা ২২ এপ্রিল থেকে দোকান ও শপিংমল খুলে দেওয়ার দাবি জানায়। তবে একই সময় ২২ এপ্রিল থেকে সরকার তৃতীয় দফায় লকডাউনের সময় বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০