সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

চন্দ্রগঞ্জে যুবলীগের উদ্যোগে শাহজকি মাদ্রাসা ও এতিমখানায় ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু অর্থায়নে ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে পাঁচপাড়া শাহজকি উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ওই মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে শতাধিক মাদ্রাসা ও এতিমখানার ছাত্র এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন খলিফা, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক গাজী কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম পারভেজ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাচ্চু ও যুগ্ম আহ্বায়ক মাহফুজ খান তন্ময়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাব উদ্দিন বলেন, গত দুইদিন থেকে প্রত্যেকটি ওয়ার্ডে এভাবে এতিম ও দুস্থ্যদের নিয়ে যুবলীগের উদ্যোগে ইফতার অনুষ্ঠানের আয়োজন চলছে। অন্যান্য ওয়ার্ডেও একইভাবে ইফতার আয়োজনের চেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, জননেত্রী ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে যুবলীগ গরীব অসহায়দের পাশে দাঁড়িয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930