সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রগতিশীল আলেমদের খুনের পরিকল্পনা ছিল নব্য জেএমবির

আকাশবার্তা ডেস্ক :
রাজধানীর নিউমার্কেট থানা এলাকা থেকে নব্য জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয় সদস্যকে গ্রেফতার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট। তাঁরা দেশের প্রগতিশীল আলেম-ওলামাদের হত্যার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মনিরুল।

গ্রেফতারকৃতরা হলেন জাহিদুল ইসলাম ওরফে জোহা (২৩), আবু বকর সিদ্দিক ওরফে আবু মোহাম্মদ (১৯), মোহাম্মদুল্লাহ আদনান (১৯), মেহেদি হাসান ইমন ওরফে আবু হামজা (২১), খালিদ সাইফুল্লাহ ওরফে আবু মুসাব (১৯) ও শামসুদ্দিন আলামিন।

মনিরুল ইসলাম জানান, গতকাল রোববার দিবাগত রাতে নিউমার্কেটের নিউ সুপারমার্কেট এলাকা থেকে ওই ছয় জঙ্গিকে গ্রেফতার করা হয়। সেখানে ১০ থেকে ১১ জন নব্য জেএমবি সদস্য সরকার ও রাষ্ট্রবিরোধী ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনাসহ ধর্মীয় উগ্রবাদের বিরোধিতাকারী প্রগতিশীল আলেম-ওলামাদের হত্যার পরিকল্পনার উদ্দেশ্যে মিলিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের মধ্যে ছয়জনকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট।

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তাঁরা তাঁদের নেতা আইয়ুব বাচ্চু ওরফে মাখনদা ওরফে লালভাই ও আর্চারের নির্দেশ অনুযায়ী কাজ করছে। এ পরিকল্পনা বাস্তবায়নে অস্ত্রসহ অন্যান্য ক্ষেত্রে সাদী ওরফে আবু জান্দাল ওরফে আবু দারদা ওরফে আবু তাঁদের সহযোগিতা করছে।

গ্রেফতারদের কাছ থেকে মুঠোফোন, বিভিন্ন কাগজ, নোটবুক, জঙ্গিসংশ্লিষ্ট তথ্যসমৃদ্ধ পেনড্রাইভ, মেমোরি কার্ডসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানান মনিরুল।

সূত্র : আমার সংবাদ/আকাশবার্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930