সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুর জেলা এক্স-ক্যাডেট এসোসিয়েশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলা এক্স-ক্যাডেট এসোসিয়েশনের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ্য নারী পুরুষের মাঝে সেমাই, চিনিসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে চন্দ্রগঞ্জস্থ একটি কিন্ডার গার্টেন মিলনায়তনে এসব সামগ্রী দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন- চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- জেলা এক্স-ক্যাডেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মহিন উদ্দিন বুলু, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট সামছুল হক সামছু, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, এক্স-ক্যাডেট জেলা কমিটির উপদেষ্টা হাবিবুর রহমান, এক্স-ক্যাডেট ও বিশিষ্ট ব্যবসায়ী জয়দেব নাথ, সাংবাদিক সোহেল মাহমুদ মিলন ও মো. আলাউদ্দিন প্রমুখ।

জেলা এক্স-ক্যাডেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মহিন উদ্দিন বুলু বলেন- প্রতিবছরের ন্যায় এবারো আমরা ঈদ উপলক্ষে ২ শতাধিক অসহায় ও দুস্থ্য নারী-পুরুষের মাঝে পর্যায়ক্রমে সেমাই, চিনিসহ বিভিন্ন উপকরণ বিতরণ করবো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031