সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

মমতা শপথ নিচ্ছেন বুধবার

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বুধবার (৫ মে) শপথ নিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি।

সোমবার (৩ মে) নবনির্বাচিত বিধায়কদের নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া বিধায়করা শপথ নেবেন বৃহস্পতি (৬ মে) ও শুক্রবার (৭ মে) এ দুই দিনে।

কঠিন লড়াইয়ে জয় ছিনিয়ে এনে যোগ্য জবাব দিয়েছেন বিধায়করা; নবনির্বাচিতদের সঙ্গে বৈঠকে এ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাবধানী হওয়ার বার্তাও দেন তিনি। বিধায়কদের মনে করিয়ে দেন, বিধায়ক হয়ে গিয়েছি বলে অহঙ্কার করলে চলবে না। জিতেছেন মানে, দায়িত্ব বেড়েছে।

মমতা বলেন, আমাদের জয়ে সারাদেশের মানুষ খুশি হয়েছেন। দেশের সব বিরোধীরাও খুশি হয়ে অভিনন্দন জানিয়েছেন।

তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবারই প্রথম জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন মমতা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০