সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সাংবাদিককে প্রাণনাশের হুমকি; প্রতিবাদে সরব চন্দ্রগঞ্জ প্রেসক্লাব

আকাশবার্তা ডেস্ক :

সাংবাদিক সাহাদাত হোসেন দিপুকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরের “চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে” প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় বিভিন্ন অনলাইন, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ওহিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, দৈনিক কালের প্রবাহ পত্রিকার সম্পাদক কাজী মাকছুদুল হক, সাবেক সভাপতি কবির আহম্মদ ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল মঞ্জু, সাবেক সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, জামশেদ হিমেল, আব্দুন নূর, আনোয়ার হোসাইন, রাকিব হোসেন আপ্র প্রমুখ।

এ সময় বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে কেউ পার পাবেনা।

প্রসঙ্গত, মান্দারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরীণ অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে জাতীয় দৈনিক ভোরের ডাকসহ বেশ কয়েকটি পত্রিকায় গত ৬ই জুন মঙ্গলবার সংবাদ প্রকাশিত হয়। এতে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং মান্দারী ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম সাংবাদিক দিপুর উপর চরমভাবে ক্ষিপ্ত হন। একপর্যায়ে তিনি ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930