সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ফয়সাল র‌্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর বেগমগঞ্জের শীর্ষ মাদক কারবারি ফয়সাল আমিন প্রকাশ ফয়সালকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ইউনিটের সদস্যরা। এসময় তার ব্যবহৃত একটি এপাসি আরটিআর মডেলের মটরসাইকেল জব্দ করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে শুক্রবার উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের অভিরাম কানু ব্যাপারী বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফয়সাল (২৭) একই ইউনিয়নের ভবভদ্রী গ্রামের আমির উদ্দিন মুন্সি বাড়ির মৃত ফকির আব্দুল মন্নানের পুত্র।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ অভিরামপুর সাকিনস্থ কানু ব্যাপারী বাড়ির পারিবারিক কবরস্থানের দক্ষিণপার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফয়সালকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ও একটি মটরসাইকেল জব্দ করা হয়। এসময় তার সহযোগি জগদীশপুর গ্রামের তেলি বাড়ির আলতু মিয়ার পুত্র আব্দুল আজিজ নামে আরো এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে র‌্যাব হেফাজতে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেয় ফয়সাল আমিন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ফয়সাল বেগমগঞ্জের একসময়ের শীর্ষ সন্ত্রাসী ২০০৬ সালে মাইজদী শহরে ডাকাতি ও জোড়াখুন মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত হয়ে নোয়াখালী জেলা কারাগারের কনডেম সেলে আটক আলী আকবর সুজনের ছোট ভাই।

এদিকে অপর আরেকটি অভিযানে বেগমগঞ্জ থানাধীন আলাইয়ারপুর ইউপির রমনিরহাট বাজারের “মায়ের দোয়া” নামীয় গার্মেন্টসের দোকানঘরের ভেতর থেকে মোঃ নুর ইসলাম লিটন (৩৭), নামক এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে র‌্যাব। এসময় আসামির হেফাজতে থাকা দোকানঘরের গদীর চৌকির নীচ থেকে ১টি দেশিয় তৈরি পাইপগান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031