সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ভারত মহাসাগরে আছড়ে পড়েছে সেই চীনা নভোযান

আন্তর্জাতিক ডেস্ক :

ভারত মহাসাগরে মালদ্বীপের কাছাকাছি কোথাও আছড়ে পড়েছে নিয়ন্ত্রণ হারানো ২১ টন ওজনের চীনা রকেট ‘লং মার্চ ফাইভ বি’।

বেইজিংয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন মিডিয়া ওয়াশিংটন পোস্ট।

চায়না ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিস জানিয়েছে, বেইজিং সময় রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বায়ুমণ্ডলে প্রবেশ করে রকেটটি।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্থাটির অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্টে বলা হয়, দ্রাঘিমারেখার পূর্বে ২৮ দশমিক ৩৮ ডিগ্রি ‌ও অক্ষাংশের ৩৪ দশমিক ৪৩ ডিগ্রি উত্তর কৌণিক অবস্থান থেকে বায়ুমণ্ডলে প্রবেশ করতে যাচ্ছে রকেটটির ধ্বংসাবশেষ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগরের কোথাও পড়ার কথা ছিল রকেটটির।

চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের ওয়েনশ্যাং স্পেস লঞ্চ সেন্টার থেকে গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়েছিল ১০০ ফুট লম্বা ও ১৬ ফুট চওড়া লং মার্চ-ফাইভবি রকেটটি।

উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথে নিজেদের মহাকাশ স্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছে চীন। সেই মহাকাশ স্টেশনের নামও ইতোমধ্যে ঠিক করা হয়েছে- তিয়ানহে মহাকাশ স্টেশন। সেই মহাকাশ স্টেশনের একটি মডিউল (অংশ) পরীক্ষামূলকভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে গত ২৮ এপ্রিল ওয়েনচ্যাং স্পেস সেন্টার থেকে ‘লংমার্চ ৫ বি’ নভোযানটি উৎক্ষেপণ করেছিল চীনের মহাকাশ সংস্থা।

আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংক্রান্ত সংবাদমাধ্যম স্পেসনিউজের প্রতিবেদনে বলা হয়, নভোযানটি সফলভাবে মহাকাশ গবেষণা স্টেশনের মডিউলটিকে স্থাপনে সক্ষম হলেও নিজেকে আর গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণে রাখতে পারেনি; ঘুরে চলেছে পৃথিবীর কক্ষপথে।

তবে সেটির অভ্যন্তরের একটি অংশ মূল নভোযান থেকে বিচ্ছিন্ন হয়ে দিন কয়েকের মধ্যেই পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়তে চলেছে। রাডারে তা ধরাও পড়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930