সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সৌদিতে ঈদ বৃহস্পতিবার

ধর্ম ডেস্ক :

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার রোজার ঈদ উদযাপন হবে। মঙ্গলবার (১১ মে) সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা যায়নি।

চাঁদ দেখা না যাওয়ায় দেশটির চাঁদ দেখা কমিটি ১৩ মে বৃহস্পতিবার রোজার ঈদ হবে বলে জানিয়েছে। খবর আরব নিউজের।

সৌদি আরবে চলতি বছর পবিত্র রমজান মাস ৩০ দিনের হবে। সে অনুযায়ী দেশটিতে বুধবার এবারের রমজান মাসের শেষ দিন।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়। বাংলাদেশে চাঁদ দেখা কমিটি বুধবার বৈঠক ডেকেছে।

সৌদি আরবের পর কাতারও বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত জানিয়েছে বলে গালফ নিউজ জানায়।

উল্লেখ্য, রমজান মাসজুড়ে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করে মুসলমানরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930