সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ফিলিস্তিনে হামলা : মার্কিন কংগ্রেসে ক্ষোভের আগুন

আন্তর্জাতিক ডেস্ক :

চলমান ফিলিস্তিন- ইসরাইল পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন যখন ‘ইসরাইলিদের আত্মরক্ষার অধিকার আছে’ নীতি গ্রহণ করেছেন, তখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আবেগঘন বক্তব্য রেখেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট দলীয় সদস্য রাশিদা তৈয়বা। তার পূর্বপুরুষদের জন্মস্থান ইসরাইলের বোমা হামলায় তেঁতে উঠছে। ভবন মিশিয়ে দেয়া হচ্ছে মাটির সঙ্গে। রকেট হামলার জবাব দিতে পুরোপুরি যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে কমপক্ষে ১১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ অবস্থায় নিজের আবেগকে ধরে রাখতে পারেননি রাশিয়া তৈয়বা। মার্কিন কংগ্রেসে কারো রক্তচক্ষুর ভয় না করে নিজেই যেন ক্ষোভের আগুন ঝরালেন। পশ্চিমা বিশ্ব যখন একচোখা নীতি গ্রহণ করেছে, তখন তিনি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ফিলিস্তিন নামে একটি দেশ আছে।

সেখানে শিশু, নারীরাও নৃশংসতা থেকে রেহাই পাচ্ছে না। অথচ পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন, সেখানকার বেসামরিক জনগণকে হত্যার বিষয়টি এড়িয়ে যাচ্ছে- সে বিষয়টি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। কংগ্রেসে তার ক্ষোভ ঝরে পড়লো।

তিনি নিজদল ডেমোক্রেট থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, তার প্রশাসন, বিরোধী দল রিপাবলিকান- কাউকেই ছেড়ে কথা বলেননি। বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ফ্লোর নিয়ে তিনি নিজ দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাষ্ট্রের অন্য নেতাদের তীব্র সমালোচনা করেন। ফিলিস্তিনিরা বর্তমানে গাজা যুদ্ধে যে নিষ্ঠুরতার মুখোমুখি তা স্বীকার করে বিবৃতি দেয়ার আহ্বান জানান তিনি।

রাশিদা তৈয়বা বলেন, প্রেসিডেন্ট বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী অস্টিন এবং উভয় দলের নেতাদের দেয়া বিবৃতি পড়ে মনে হচ্ছে- ফিলিস্তিনের অস্তিত্ব মোটেও আছে এটা আপনারা হয়তো জানেনই না। ফিলিস্তিনি পরিবারগুলোকে ঠিক এই মুহূর্তে হামলা চালিয়ে তাদের বাড়িঘর ছিন্নভিন্ন করে দেয়া হচ্ছে, পরিবারগুলো ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। অথচ তাদের কোনো স্বীকৃতি নেই। আপনাদের বক্তব্যে শিশুদের আটক করা ও হত্যা করার বিষয়ের উল্লেখ নেই।

নামাজরত মুসলিমদের, পবিত্রতম স্থানে পবিত্রতম দিনে নামাজ আদায়কারীদের বিরুদ্ধে ইসরাইলি পুলিশ বাহিনী যে হয়রান ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তার কোনো উল্লেখ নেই আপনাদের বিবৃতিতে। নামাজ আদায়ের সময় সহিংসতা, কাঁদানে গ্যাস, ধোয়া ব্যবহার করে আল আকসা ঘিরে রাখার বিষয়গুলো আপনারা উল্লেখই করেননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930