সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক বাংলাদেশি। গুরুতর আহত চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শ্রীপুর বাজারের জিতু বকুলের ছেলে মো. রুবেল। তাকে বাহরাইন মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন-শরিয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিণ ডবলদিয়া কাজি কান্দি গ্রামের মজিবুর মাতব্বরের ছেলে সুজন মাতব্বর ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মান্দিরপুর গ্রামের রাকিব উদ্দিনের ছেলে কে এম রুহুল রাব্বি। আরেকজনের পরিচয় জানা সম্ভব হয়নি। বাহরাইন পুলিশ তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করে সালমানিয়া হাসপাতালের মর্গে রেখেছে।

বাংলাদেশ দূতাবাস সূত্র জানা গেছে, গেলো শনিবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে জাল্লাক বিচ থেকে ঈদের বেড়ানো শেষে রাজধানী মানামায় ফেরার সময় বাংলাদেশিদের প্রাইভেট কারটির সঙ্গে মহাসড়কে অন্য একটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন বাংলাদেশির মৃত্যু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031