বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
ফাইল ছবি।

লিবিয়া উপকূলে নৌকাডুবি : ৩৩ বাংলাদেশি জীবিত উদ্ধার, নিখোঁজ ৫০

আন্তর্জাতিক ডেস্ক :

লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনেসিয়া নৌবাহিনী। তাদেরকে তিউনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি তেল ক্ষেত্রে রাখা হয়েছে।

তবে নৌকাটিতে থাকা আরও ৫০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা কোন দেশের তা এখনও জানা যায়নি।

বার্তা সংস্থা এপি বলছে, উত্তর আফ্রিকান দেশ তিউনেসিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।

আইওএমর ভূমধ্যসাগরীয় দপ্তরের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জন বাংলাদেশের নাগরিক।

রোববার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন।

তিউনেসিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা জানিয়েছেন ডুবে যাওয়া নৌকাটিতে অন্তত ৯০ জন যাত্রী ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১