সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সু চির দল বিলুপ্ত করতে যাচ্ছে জান্তার নির্বাচন কমিশন

আন্তর্জাতিক ডেস্ক :

নির্বাচনে জালিয়াতির অভিযোগে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিলুপ্ত ঘোষণা করতে যাচ্ছে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার সমর্থিত নির্বাচন কমিশন।

এক কমিশনারকে উদ্ধৃত করে শুক্রবার (২১ মে) সংবাদমাধ্যম মিয়ানমার নাও এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নির্বাচন কমিশনের দাবি, গত বছরের নভেম্বরে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে জালিয়াতি করেছে এনএলডি। কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে ওই বৈঠকে এনএলডিসহ বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেনি।

জান্তা সরকার সমর্থিত ইউনিয়ন ইলেকশন কমিশনের (ইউইসি) চেয়ারম্যান থেইন সো বলেন, এনএলডি যে জালিয়াতি করেছে তা অবৈধ, তাই আমরা দলটির রেজিস্ট্রেশন বাতিল করব।

তিনি আরও বলেন, যারা এটি করেছে তাদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা হবে এবং আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।

জান্তা সরকারের মুখপাত্র এবং এনএলডির উৎখাত হওয়া নেতাদের ঘোষিত জাতীয় ঐক্যমত্যের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।

জান্তা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি ও ডেভেলপমেন্ট পার্টির এক মুখপাত্র বলেছেন, বৈঠকে তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন যা তখনও চলছিল এবং তিনি বৈঠকের ফলাফল সম্পর্কে কিছু জানেন না।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত এনএলডি দলের সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে। অভ্যুত্থানের পর অং সান সু চিসহ সরকারের প্রেসিডেন্ট ও অন্যান্য আইনপ্রণেতাদের আটক করে সেনাবাহিনী।

এ ঘটনার কয়েক দিন পরেই পুরো দেশ জুড়ে অভ্যুত্থানবিরোধী জনবিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভে গুলি চালিয়ে ৮০০’র বেশি মানুষকে হত্যা করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এছাড়া আটক করা হয়েছে হাজার হাজার বিক্ষোভকারীকে।

বর্তমানে দেশটির জাতিগত কিছু সশস্ত্র গেরিলা গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর ওপর মাঝে মাঝে হামলা চালাচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930