সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

আমলাদের কর্মকাণ্ডে ‘ষড়যন্ত্রের’ গন্ধ পাচ্ছে আ.লীগ

আকাশবার্তা ডেস্ক :

আমলাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে আওয়ামী লীগ। সম্প্রতি বিতর্কিত কিছু ঘটনার পেছনে কোনও ধরনের ষড়যন্ত্র কাজ করছে কিনা— তা নিয়ে সন্দেহের কথা জানিয়েছেন দলটির নেতারা।

এ বিষয়ে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, সিভিল ও পুলিশ প্রশাসনে কিছু কর্মকর্তা সরকারকে বিতর্কিত ও বিব্রত করতে কাজ করছে। সামনের দিনে এমন ঘটনার সংখ্যা আরও বাড়বে। সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য তারা কাজ করবে। এটা তাদের অ্যাসাইনমেন্ট। এখন জামায়াত-বিএনপি রাস্তায় নেই। কিন্তু আমলাতন্ত্রে জামায়াত-বিএনপির যেসব অনুপ্রবেশকারী রয়েছেন তারা নানা বিতর্কিত কর্মকাণ্ডের প্রয়াস চালাচ্ছেন।

দলটির অন্য নেতারাও বলছেন, আমলাদের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা দরকার।

গত ২৬ ও ২৭ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী অভিযোগ করেন, প্রশাসনের নিষ্ক্রিয়তায় এ ঘটনা ঘটেছে। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবসরে এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়।

এছাড়া গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হককে আটকে রাখার ঘটনায় সংগঠনটির নেতাকর্মীরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালায়। ওই ঘটনার দুদিন পর ৫ এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়।

আওয়ামী লীগের নেতারা বলছেন, প্রতিটি ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিভিল ও পুলিশ প্রশাসনে জামায়াত-বিএনপির অনুসারীরা সরকারকে বিতর্কিত করতে কাজ করছে। এখনই ব্যবস্থা নেয়া না হলে সামনে এমন ঘটনা আরও বাড়বে। সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য তারা কাজ করবে।

এদিকে গত ১৭ মে সচিবালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে মামলা দেওয়া হয় সাংবাদিক রোজিনা ইসলামকে। এ সময় তাকে হেনস্তা, শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের। টানা পাঁচ দিন কারাগারে থাকার পর রোববার তাকে জামিন দেওয়া হয়। এদিনই তিনি কারাগার থেকে মুক্ত হন।

এসব ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে কিছু বলার সুযোগ নেই। এটি এখন আদালতের বিষয়। তবে যারা অপকর্ম করে অথবা দুর্নীতি করে, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকে তাদের বাড়াবাড়িতে এসব ঘটনা ঘটছে। যারা এসব ঘটনা ঘটাল তারা কখনোই শেখ হাসিনা সরকারের শুভাকাঙ্ক্ষী বলে আমরা মনে করি না।

তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডের ভেতর দিয়ে দেশবাসীর কাছে এবং বিশ্ববাসীর কাছে শেখ হাসিনার সরকারকে বিতর্কিত করার কোনো ষড়যন্ত্র আছে কি না— বিষয়টি খতিয়ে দেখার দরকার বলে আমি মনে করি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930