সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

উপকূলবর্তী বন্দরসমূহকে ২ নম্বর বিশেষ সংকেত জারি

আকাশবার্তা ডেস্ক :

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা উপকূলবর্তী সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেতের বদলে ২ নম্বর বিশেষ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সোমবার (২৪) বঙ্গপোসাগরের দক্ষিণ-পূর্ব দিকে এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটির তীব্রতার ফলে ধীরে ধীরে সাইক্লোন ইয়াসে ঘণীভূত হচ্ছে।

নিম্নচাপটি সাগরের পূর্ব-মধ্য এবং ততসংলগ্ন এলাকা দিয়ে এসে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে একই এলাকায় তীব্র ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়েছে।

এক বিশেষ বুলেটিনে বলা হয় আজ সকাল ৬টার দিকে এটি চট্টগ্রাম বন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বদিকে, কক্সবাজার বন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, মংলা বন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা বন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

এটি পরবর্তীতে তীব্র হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিম্নচাপ কেন্দ্রে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ৫৪ কিলোমিটার যা প্রতি ঘন্টায় ৬২-৮৮ কিলোমিটার দমকা বা মাঝারি হাওয়া আকারে বয়ে যেতে পারে বলে বুলেটিনে বলা হয়। নিম্নচাপ কেন্দ্রের নিকট সাগর উত্তাল থাকবে বলে জানা গেছে।

এছাড়া সকল মাছ ধরার নৌকা এবং ভ্রমণকারীদের সতর্কতা অবলম্বনসহ উপকূলের নিকটে অবস্থান করতে বলা হয়েছে। তাছাড়া তাদেরকে গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031