রবিবার ১৪ই জুন, ২০২৬ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

এলপিজির দাম কমে ৮৪২ টাকা, কার্যকর জুন থেকে

অর্থ বাণিজ্য ডেস্ক :

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৪২ টাকা। যা আগে ছিল ৯০৬ টাকা। নতুন এ দাম আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

সোমবার (৩১ মে) জুন মাসের এলপিজি দাম সমন্বয় সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

দেশে প্রথমবারের মত গণশুনানি করে গত ১২ এপ্রিল এলপিজির দাম নির্ধারণ করে এনার্জি রেগুলেটরি কমিশন। তখন ১২ কেজির সিলিন্ডারের দাম ধরা হয়েছিল ৯৭৫ টাকা। পরে গত ২৯ এপ্রিল আরেক ঘোষণায় মে মাসের জন্য  ১২ কেজির সিলিন্ডারের সর্বোচ্চ বৈধ মূল্য আগের চেয়ে ৬৯ টাকা কমিয়ে ৯০৬ টাকা নির্ধারণ করা হয়।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী, এখন প্রতিকেজি এলপিজির দাম ৭০ টাকা ৬৯ পয়সা। মূসকসহ দাম পড়ে ৭৫ টাকা ৪৯ পয়সা। এর আগে মূসকসহ প্রতি কেজি এলপিজির দাম ছিল ৮১ টাকা ৩০ পয়সা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০