সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

উপনির্বাচন : আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ শুক্রবার থেকে

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় সংসদের তিনটি আসনের উপনির্বাচনে আগামী শুক্রবার (৪ জুন) থেকে দলীয় মনোনয়ন বিতরণ শুরু করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বুধবার (২ জুন) দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ জাতীয় সংসদের ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের আসন্ন উপনির্বাচনের জন্য আগামী ৪ জুন শুক্রবার থেকে ১০ জুন বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা প্রদান করতে হবে। সংশ্লিষ্ট আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ১০ জুন ২০২১ বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে।

উল্লেখ্য, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930