সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

এবারও বাংলাদেশিদের হজ অনিশ্চিত

ধর্ম ডেস্ক :

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ চলায় এবং সৌদি আরব হজ পালনের অনুমতি না দেয়ায় গত বছর হজযাত্রী পরিবহন বন্ধ ছিল। গতবারের মতো এবারও হজাযাত্রী পরিবহন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতাকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। সকল সেবা প্রদানকারী সংস্থার জায়গা সংকুলান হয় না। তাই হজ ক্যাম্প ভবনে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হজ ক্যাম্পের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

তিনি বলেন, ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় চলতি অর্থবছরে এক হাজার ইমামকে সুদমুক্ত ঋণ ও চার হাজার দুস্থ ইমামকে সাহায্য প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট সময়ের মাধ্যমে সংশ্লিষ্ট ধর্মালম্বীদের সার্বিক কল্যাণ সাধন, সাম্প্রদায়িক সম্প্রীতি পূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ট্রাস্ট প্রতিষ্ঠার পর এনডাওমেন্ট তহবিলের মুনাফা থেকে অদ্যাবধি ৭৪৭টি চাচ/গির্জা কবরস্থান উপাসনালয় উদাহরণ প্রতিষ্ঠানকে তিন কোটি ৬৬ লাখ ২৩ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930