সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

স্ত্রীর যন্ত্রণা থেকে বাঁচতে জেলে!

এক্সক্লুসিভ ডেস্ক :
সব পুরুষই কমবেশি অভিযোগ করেন বাড়িতে স্ত্রী যন্ত্রণা সহ্য করতে হয় তাদের। বেশিরভাগ ক্ষেত্রেই এই যন্ত্রণা মিষ্টি-মধুর যন্ত্রণা। তবে মাঝে মধ্যে তা অনেকের জন্য সত্যিকারের যন্ত্রণায় পরিণত হয়।

যুক্তরাষ্ট্রের কানসাসের সত্তোরোর্ধ বৃদ্ধ লরেন্স জন রিপলের কথাই ধরা যাক না। বাড়িতে প্রায়ই বউয়ের কথা শুনতে হয়। এই যন্ত্রণার থেকে বাঁচতে অনেক বারই ভেবেছেন বাড়ি থেকে দূরে কোথাও চলে যাবেন। কিন্তু দেখাশোনা করবে কে? উভয় সংকট থেকে বাঁচতে লরেন্স রিপল বুদ্ধি বের করেন ব্যাংক ডাকাতি করে পুলিশের হাতে ধরা দিবেন।

পরিকল্পনা অনুযায়ী একটি কাগজে লেখেন, আমার কাছে অস্ত্র আছে, টাকা দাও। এরপর চলে যান কানসাসের একটি ব্যাংকে। সেখানে গিয়ে একটি কাউন্টারেরে সামনে গিয়ে কাগজটি দেখাতেই তার হাতে টাকা তুলে দেন ব্যাংকের কর্মী। কিন্তু টাকা নিয়ে তিনি ব্যাংকেই বসে থাকেন। অপেক্ষা করতে থাকেন পুলিশের।

পরে পুলিশ এসে তাকে নিয়ে যায় জেলে। লরেন্স রিপল আসলে সেটাই চেয়ে ছিলেন। আদালতে বিচারের সময় তিনি জানান, স্ত্রীর যন্ত্রণা থেকে বাঁচতেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন।-এপি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031