সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ফেসবুকে ক্ষমা প্রার্থনা, সাকিবের ভাগ্য ম্যাচ রেফারির হাতে

স্পোর্টস ডেস্ক :

আবাহনীর বিপক্ষে ম্যাচে অপ্রত্যাশিত ঘটনার জন্য শাস্তি হতে পারে সাকিব আল হাসানের। এখন অপেক্ষা ম্যাচ রেফারির রিপোর্টের।

জানা গেছে, শুক্রবার (১১ জুন) রাতেই ম্যাচ রেফারির প্রতিবেদন জমা দেয়ার কথা। এরপর সাকিবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ম্যাচের দুই আম্পায়ার ইমরান পারভেজ ও মাহফুজুর রহমান এবং ম্যাচ রেফারি মোরশেদুল আলমের প্রতিবেদনের জন্য অপেক্ষা।

এ বিষয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, দেখেন খেলার মাঠে অনেক কিছুই হয়। আজ আবাহনী-মোহামেডানের ম্যাচে সাকিব আল হাসান অপ্রত্যাশিত কিছু করেছেন, যা আমরা ফেসবুক এবং ইউটিউব লাইভে দেখেছি। আমরা সব সময় আশা করি খেলোয়াড়রা মাঠে ইমোশনাল হবেন না। তারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন। তবে এ ঘটনা নিয়ে ম্যাচ রেফারি একটা রিপোর্ট দেবেন। আশা করি আজ রাতের মধ্যেই তারা রিপোর্ট দেবেন। কী অপরাধে কী শাস্তি এটা নীতিমালায় দেয়া আছে।

বিসিবির এই পরিচালক আরও বলেন, আবাহনী-মোহামেডান খেলা মানেই উত্তেজনা। আমরা আজ মাঠে সেরকম উত্তেজনা দেখেছি। তবে আজ যা হয়েছে এমনটা আমরা অতীতে কখনও দেখিনি। একজন আন্তর্জাতিক প্লেয়ার এমনটা করবেন তা কখনও ভাবা যায় না। মাঠে আম্পায়াররা যে সিদ্ধান্ত দেবেন সেটাই ফাইনাল; কিন্তু সাকিব আজ যা করলেন, আমার বিশ্বাস ম্যাচ পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা বিষয়টা দেখবেন। তাদের রিপোর্টের ভিত্তিতে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে আবাহনীর বিপক্ষে ম্যাচে স্টাম্পে লাথি দেয়া ও স্টাম্প তুলে আছাড় দেয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সাকিব আল হাসান। আবাহনীর বিপক্ষে বৃষ্টি আইনে ৩১ রানে জয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করেন মোহামেডানের অধিনায়ক। এর আগে আবাহনীর ড্রেসিরুমে গিয়ে খালেদ মাহমুদ সুজনের কাছে ক্ষমা চান সাকিব।

আবাহনীর ম্যানেজার মাসুদ ইকবাল মামুন জানান, ঘটনার পর সাকিব এসেছিলেন আমাদের ড্রেসিংরুমে। তিনি আমাদের কাছে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। সেখানে খালেদ মাহমুদ সুজনও ছিলেন। বিষয়টি মীমাংসা হয়ে গেছে। পরে দুজন বুক মিলিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে ভক্ত সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে সাকিব লিখেছেন, ‘প্রিয় অনুরাগী এবং অনুসারীরা, আমি মেজাজ হারিয়ে এবং ম্যাচটি সবার জন্য, বিশেষত যারা বাড়ি থেকে দেখছেন তাদের জন্য আমি অত্যন্ত দুঃখিত।

আমার মতো অভিজ্ঞ খেলোয়াড়ের উচিত ছিল না সেভাবে প্রতিক্রিয়া জানানো কিন্তু কখনও কখনও সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে এটি দুর্ভাগ্যজনকভাবে ঘটে। এই মানবিক ত্রুটির জন্য আমি দল, ম্যানেজমেন্ট, টুর্নামেন্টের কর্মকর্তা এবং সাংগঠনিক কমিটির কাছে ক্ষমা চাইছি। আশা করি, ভবিষ্যতে আর এটিকে পুনরাবৃত্তি করবো না। আপনাদের ধন্যবাদ এবং সবাইকে ভালবাসি।’

এর আগে শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে সাকিবের আউটের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে মেজাজ হারিয়ে সাকিব নন-স্ট্রাইকিং প্রান্তের স্টাম্পে লাথি মেরে ভেঙে দেন।

এরপর তুমুল বৃষ্টি নামলে আম্পায়ার মাহফুজুর রহমান খেলা বন্ধ রাখার ঘোষণা দেন। তিনি যখন মাঠকর্মীদের কাভার আনার ইশারা দিচ্ছেন, তখন সাকিব আম্পায়ারের দিকে এগিয়ে গিয়ে তিনটি স্টাম্পই তুলে উইকেটের ওপর ছুড়ে মারেন।

এমনকি বৃষ্টির সময়ে আবাহনীর ড্রেসিংরুমের দিকে তাকিয়ে সাকিব কিছু বললে ক্ষেপে গিয়ে তেড়ে আসেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। তখন মোহামেডানের বেশ কয়েকজন ক্রিকেটার সাকিবকে জাপটে ধরে থামান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০