সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জ ক্লাবের আত্মপ্রকাশ, কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও মানবতার স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত চন্দ্রগঞ্জ ক্লাবের আত্মপ্রকাশের মধ্যদিয়ে এর যাত্রা শুরু হয়েছে। সোমবার (১৪ জুন) বিকেলে চন্দ্রগঞ্জ রাজমুকুট কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চন্দ্রগঞ্জ ক্লাবের প্রধান উপদেষ্টা এম আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহমেদ, পালপাড়া ডি এম উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্টস ফোরামের সভাপতি গোলাম কিবরিয়া।

ক্লাবের প্রস্তাবিত কমিটির সভাপতি মোশাররফ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশিদ বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল আহমেদ তানভীর, মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ক্লাবের সহ-সভাপতি ওহিদুজ্জামান বেগ বাবলু, ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য শিক্ষক কাজী মোস্তাফা কাজল, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ক্লাবের সহ-সভাপতি মাসুদ প্রভাষক, মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্বাছ উদ্দিন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম মজুমদার, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ নেতা কাজী নিজাম, চরশাহী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রিয়াজ, দিঘলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজগর হোসেন প্রমূখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031