সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

করোনা নিয়ে কোনো ঝুঁকি নেয়া যাবে না : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

মহামারি করোনা ইস্যুতে কোনো ঝুঁকি না নিতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি সবাইকে মাস্ক পরাসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান সরকারপ্রধান।

সোমবার (১৪ জুন) মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভাটি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদে। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, করোনা নিয়ে কোনো রকম রিস্ক না নিতে। যারা যেখানে কমফোর্টেবল মনে করবেন তারা সেখানেই যেন ব্লক করে দিয়ে এটাকে থামানোর চেষ্টা করে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী বলছেন, এখন থেকে বলে দাও সবাইকে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে অথরিটি দিয়ে দেয়া হলো। অলরেডি আমরা চিঠিতে বলে দিয়েছি। উনি আবার রিমাইন্ড করে দিতে বলেছেন। কোনো রকম রিস্ক না নিতে। যেখানে যারা কমফোর্টেবল মনে করবেন তারা সেখানে যেন ব্লক করে দিয়ে এটাকে থামানোর চেষ্টা করে।

‘প্রধানমন্ত্রী সবাইকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন’ বলেও জানান তিনি।

চলমান বিধিনিষেধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এখনো দুই দিন সময় আছে। তাই আলোচনা হয়নি। সময়টা শেষ হোক তারপর দেখা যাবে কি হয়।

‘‘তবে দেশের করোনা পরিস্থিতি নিয়ে মিটিং ছাড়াও কিছুটা আলোচনা হয়েছে। আমরা অলরেডি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা গভমেন্ট এমনকি আর্মড ফোর্সেস বা ‘ল’ এজেন্সির সবাইকে বলে দিয়েছি তারা স্থানীয়ভাবে বসে, যদি দেখেন কোনো এলাকায় বেশি হচ্ছে (সংক্রমণ) সেই এলাকায় ইমফোর্স করা, ট্রিটমেন্ট বেশি দেয়া বা লকডাউন; যেটা তারা কমফোর্টেবল ফিল করবে সেভাবে। কারণ পুরো দেশতো এখন একভাবে স্প্রেড করছে’’ যোগ করেন মন্ত্রিপরিষদ সচিব।

স্থানীয়ভাবে করোনার টিকা উৎপাদন এবং বিদেশ থেকে টিকা আনার ব্যাপারে কোনো অগ্রগতি আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টিকা নিয়ে বিভিন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। আর বাইরে থেকে টিকা আনার ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রণালয় পরে আপনাদের বিস্তারিত জানাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930